- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল
- যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
» আধুনিক ও বিশ্বমানের অফিস হচ্ছে আওয়ামী লীগের দলীয় কার্যালয়
প্রকাশিত: ০৪. মে. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বহুতল ভবনটির প্রস্তাবিত নকশায় ফাইভ স্টার মানের আবাসিক কক্ষ রাখারও প্রস্তাব করেছিলেন দলের এক গুরুত্বপূর্ণ নেতা। দলের সভানেত্রী সব দিক বিবেচনা করে সে প্রস্তাব নাকচ করে দেন। তবে ফাইভ স্টার মানের না হলেও আবাসিক কক্ষগুলো যে অত্যাধুনিক হচ্ছে, তাতে কোন সন্দেহ নেই।
বিশাল কনফারেন্স হল থাকছে। থাকছে সেমিনার কক্ষ। ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জও আধুনিক নকশায় গুরুত্ব পাচ্ছে। দলীয় প্রধান এবং সাধারণ সম্পাদকের জন্য পৃথক কক্ষ হবে বেশ বড় পরিসরে। থাকছে বেলকুনিও।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগ এই উপ-মহাদেশের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী দল। এই দলের কার্যালয়েরও বিশেষ ঐতিহ্য রয়েছে। দলের পরিধি বাড়ছে। বাড়ছে কাজের পরিধিও। সঙ্গত কারণে কার্যালয়ের পরিসর বাড়ানোও জরুরি।’
তিনি বলেন, ‘বিশ্বের ঐতিহ্যবাহী দলগুলোর পার্টি অফিসের মতো বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিসও অত্যাধুনিক হবে। দলের সভানেত্রী ইতোমধ্যেই সবচেয়ে আধুনিক নকশাটির অনুমোদন দিয়েছেন।’
দেশের ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে অচিরেই। পুরাতন ভবন ভেঙে অত্যাধুনিক ভবন নির্মাণ করা হবে আওয়ামী লীগ কার্যালয়স্থলে।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাশাপাশি দলটির সকল সহযোগী সংগঠনের প্রধান অফিস থাকবে এই নতুন ভবনে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউর ২৩ নম্বরে অবস্থিত এই ভবনটি ভাড়া নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছিল দলটি। সম্প্রতি দলের পক্ষ থেকে ভবনের জায়গাটি কিনে নেয়া হয়।
পুরানো এবং জীর্ণ হওয়ার কারণে দলীয় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে রীতিমত বেগ পোহাতে হচ্ছিল দলটিকে। বড় কোনো হল বা কনফারেন্স রুমও ছিল না কার্যালয়ে। বর্তমানে এই কার্যালয়ে আওয়ামী লীগের সঙ্গে রয়েছে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও মহিলা লীগের অফিস।
সম্প্রতি দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নতুন ভবন নির্মাণের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন।
অাগামী ৩০ মে`র মধ্যে ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভবনটি খালি করার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী জুন মাসে পুরাতন ভবনটি ভেঙে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে। ২ বছরের মধ্যে নতুন ভবন নির্মাণের কাজ শেষ করার কথা রয়েছে।
গত ৬ এপ্রিল দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ভবনের নকশা অনুমোদন দিয়েছেন। রাজউক কর্তৃক অনুমোদিত নতুন ভবনের নকশা ও পাইলিংসহ সমূদয় কাজ সম্পন্ন করার পর আগামী সেপ্টেম্বর মাসে মূল ভবনের নির্মাণ কাজ শুরু করা হবে।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, ‘সময় এবং বাস্তবতার সঙ্গে মিল রেখেই ভবনটি নতুন করতে হচ্ছে। আওয়ামী লীগের কার্যালয়টি হবে বিশ্বমানের। সাংবাদিকদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৩৬ বার
সর্বশেষ খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর