- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
- সিলেটে ২৪তম চারুকলা প্রদর্শনী শুরু সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে মেধা অন্বেষণ ও সুস্থ চিন্তার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেটের আলোচনা সভা
- জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না : মু. ফখরুল ইসলাম
- কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার
- সিলেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক
» অলৌকিকভাবে বিয়ের ৪ বছর পর গৃহবধু স্বপ্না ছেলে মানুষে রুপান্তর!
প্রকাশিত: ০৪. মে. ২০১৬ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জ পৌরসভার কানুপুর মহল্লার হতদরিদ্র কৃষক বুলু মিয়ার মেয়ে স্বপ্না খাতুন পরিবারে ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। গত ১ মাস আগে হঠাৎ স্বপ্না তার শারীরিক অবস্থার পরিবর্তন টের পায়।
বিষয়টি স্বপ্না তার মাকে জানায়। তবে লোক লজ্জার ভয়ে মা বিষয়টি গোপন রাখেন। এর একপর্যায় গত পহেলা মে রাতে স্বপ্নার শারীরিক গঠন পরিবর্তন হয়ে যায়। স্বপ্না বুঝতে পারেন, তিনি আর মেয়ে নেই, ছেলেতে রূপান্তরিত হয়েছে। সে কারণে সারারাত দু’চোখে ঘুম আসেনি জানালেন স্বপ্না।
তারপর থেকেই স্বপ্না তার পরিবারের সদস্যদের সাথে পুরুষের মতো আচরণ করতে থাকে। স্বপ্না তার মাথার চুল কেটে পুরুষের মতো চলাফেরা করছেন। এখন তার নাম স্বপ্না খাতুন পরিবর্তন করে রাখা হয়েছে মো. স্বপন মিয়া।
বিয়ের ৪ বছর পর ছেলেতে রূপান্তরিত হয়েছেন শিবগঞ্জের গৃহবধু স্বপ্না। এখন তার নাম রাখা হয়েছে স্বপন। পূর্ণ যুবতী স্বপ্নার প্রথম বিয়ে ফুফাতো ভাই জাহিদের সাথে। পরে ছাড়াছাড়ি হলে বিয়ে হয় দেলোয়ার নামে এক যুবকের সাথে। সেই স্বপ্না এখন শারীরিক পরিবর্তন ঘটে হয়েছে ছেলে।
ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার কানুপুর মহল্লায়। বিয়য়টি লোকমুখে প্রচার হলে স্বপ্নাকে এক নজর দেখতে উৎসুক এলাকাবাসী শত শত নারী পুরুষ এখন ভিড় করছে তার বাড়িতে।
স্বপনের বাবা বুলু মিয়া সাংবাদিকদের জানান, ২০১২ সালে ফুফাতো ভাই জাহিদের সাথে প্রথম বিয়ে সম্পন্ন হলেও শারীরিক সমস্যার কারণে সংসার করেনি স্বপ্না।
এতে হতদরিদ্র পিতা যুবতী মেয়েকে নিয়ে মহা বিপাকে পড়েন। স্বপ্নাকে অনেক বুঝিয়ে সুজিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ২০১৫ সালে আবারো পাশে আলীয়ারহাট রামকান্দি গ্রামে দেলোয়ার হোসেনের সাথে বিয়ে দেন।
কিন্তু বিয়ের ১৫ দিনের মাথায় ফিরে আসে স্বপ্না তার বাবার বাড়ি। সেই থেকে স্বপ্না বাবার বাড়িতেই থাকেন।
স্বপ্না থেকে রূপান্তরিত স্বপন মিয়া উচ্ছসিত কন্ঠে জানান, আমি এখন চাকরি করে বাবার সংসারে হাল ধরব। বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করতে চাই। তিনি আরোও জানান, আমার শারীরিক পরিবর্তনে ডাক্তার দেখানোরও প্রয়োজন নেই।
স্বপনের বাবা বলেন, মহান আল্লাহর কৃপায় আমার এখন ২ ছেলে, ১ মেয়ে। আল্লাহ যা মনে করেছেন সেটাই আমার জন্য ভালো। এ জন্য সকলের দোয়া চাই।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুসা আল মানসুর বলেন, অনেক সময় হরমনজনিত কারণে শারীরিক পরিবর্তন হতে পারে। এছাড়া সৃষ্টিকর্তার অলৌকিক মহিমায়ও তো বটেই!
এই সংবাদটি পড়া হয়েছে ১৩২৭ বার
সর্বশেষ খবর
- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর