শিরোনামঃ-

» কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকিরকে গণসংবর্ধনা দেবে সিলেট ছাত্রলীগ

প্রকাশিত: ০৪. মে. ২০১৬ | বুধবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেটে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনকে গণসংবর্ধনা দেবে সিলেট বিভাগীয় ছাত্রলীগ। আগামী ২ জুন সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।  সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তোষার এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

তারা জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেইন সিলেটের সন্তান।

তাই সিলেট আলীয়া মাদরাসা মাঠে তাকে বিভাগীয় গণসংবর্ধনা দেয়া হচ্ছে। এই গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ স্থানীয় নেতারা ওই অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানিয়েছেন তারা।

তারা আরো জানান, ওই সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট বিভাগের আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Manual5 Ad Code

প্রসঙ্গত, কেন্দ্রীয় ছাত্রলীগের জাকির হোসেইন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী গ্রামের হাফিজ মাওলানা আব্দুল জলিলের গর্বিত সন্তান। ৫ ভাই  ও ৪ বোনের মধ্যে অষ্টম জাকির হোসেইনের লেখাপড়া হাতেখড়ি নয়াবাজার দাখিল মাদ্রাসায়। সেখান থেকে ২০০২ সালে এসএসসি সমমান দাখিল পাশ করে ২০০৪ সালে নরসিংদী পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করে বর্তমানে উক্ত বিষয়ে তিনি এমফিল করছেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031