শিরোনামঃ-

» ডিভোর্সের ১১ বছর পর আবার বিবাহ বন্ধনে আবদ্ধ

প্রকাশিত: ০৩. মে. ২০১৬ | মঙ্গলবার


Manual8 Ad Code
সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্কঃ স্ত্রী সুমির সঙ্গে প্রায় ১১ বছর আগে ছাড়াছাড়ি হয় ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানের।
এরপর স্ত্রী বাবার বাসায় বসবাস করতেন। আরশাদ আদনানও সন্তানকে নিয়ে আলাদা জীবনযাপন করতেন। সন্তান মাঝে মাঝে দু’জনের বাসায় আসা যাওয়া করতো। সন্তানের মুখে তাকিয়ে কেউই নতুন করে আর সংসার পাতেননি।
সন্তানরাও বাবা-মাকে ছেড়ে থাকতে পারেনা। সন্তানদের চেষ্টায় আবারও নতুন করে ঘর বাধছেন দু’জনে। রাজধানীর মগবাজার চৌরাস্তা মোড়ের কাজী অফিসে সোমবার দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

06আরশাদ আদনান জানালেন, আসলে সন্তানদের টানই আমাদের এক করলো। তারপরেও ভালোবাসাটা হয়তো আড়ালে ছিল। আমরা টের পাচ্ছিলাম না। সন্তানদের কারণে সেটা টের পেলাম এতোদিন পর।

Manual4 Ad Code

টিভি নাটক প্রযোজনার মাধ্যমে মিডিয়ায় প্রবেশ করেন আরশাদ আদনান। পরবর্তীতে সিনেমায় প্রযোজনা শুরু করেন।

বর্তমানে আরশাদ আদনান প্রযোজিত ‘টার্গেট’ ও ‘সুলতানা বিবিয়ানা’ ছবি দু’টি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31