শিরোনামঃ-

» আশরাফুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে অব্যাহতি

প্রকাশিত: ০৩. মে. ২০১৬ | মঙ্গলবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রী । তার পরিবর্তে ওই পদে স্থলাভিষিক্ত হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তবে কী কারণে আকস্মিক এই পরিবর্তন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Manual7 Ad Code

মঙ্গলবার রাতে সংসদ সচিবালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এ বিষয়টি জানানো হয়েছে।

Manual4 Ad Code

এতে বলা হয়, “বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পরিবর্তে অদ্য ০৩ মে থেকে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।”

মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রতিরক্ষা কর্মবিভাগ সংক্রান্ত দু’টি বিল পাসের প্রস্তাব করার কথা ছিল সৈয়দ আশরাফের। ছাপানো কার্যসূচিতেও তা লেখা ছিল।

তবে তার জায়গায় আনিসুল হক বিল দু’টি তোলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বিল পাসের প্রস্তাবের জন্য আইনমন্ত্রীকে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আহ্বান করেন।

Manual2 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ দশম সংসদের শুরু থেকে অধিবেশনে প্রতিরক্ষা কাজে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২ বছর পর সেই দায়িত্ব থেকে সরতে হলো তাঁকে।

প্রতিরক্ষা দফতরের মন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই।

Manual1 Ad Code

অনেকটা হঠাৎ করেই গত বছর সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ নিয়ে তখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়েছিল। অবশ্য ১ সপ্তাহের মধ্যেই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১০০০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930