- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» কুচাইয়ে নৌকার ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কাঁদলেন কামরান
প্রকাশিত: ০৩. মে. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ইসমাঈল হুসাইনঃ দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকিরুল আলম জাকিরের পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে কাঁদলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। রোববার ১ মে রাত সাড়ে ৯টায় কুশিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় কামরান নৌকায় ভোট চেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী, দেশের সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা কুচাই ইউনিয়নে জাকিরকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।
আপনারা জাকিরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আপনাদের আমানত ভোটের খেয়ানত হবে না। তিনি বলেন, জাকির শিক্ষিত, ত্যাগী এবং সৎ ছেলে। জাকির আপনাদের সন্তান। সে ইউনিয়নের উন্নয়নের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। কেঁদে কেঁদে ভোটারদেরকে অনুরোধ করে কামরান বলেন, আপনারা আল্লাহর ওয়াস্তে নৌকায় ভোট দিন, নৌকা স্বাধীনতার প্রতীক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, নৌকা বাঙালির প্রতীক। নৌকাই পরিবর্তনের ও উন্নয়নের প্রতীক।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর আছমা বেগম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, গোলাম হাফিজ লুহিত, নিজাম উদ্দিন ইরান, ছয়েফ খান, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি শাহীন আলী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন প্রমুখ। পথসভায় চেয়ারম্যান প্রার্থী জাকিরুল আলম জাকির বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ওয়াদা দিচ্ছি, আপনাদের জন্য সিলেট আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে সাঙ্গে নিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতেপায়ে ধরে উন্নয়ন কাজ নিয়ে আসব। কথা দিচ্ছি, কুচাই ইউনিয়কে দেশের মধ্যে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব।
এই সংবাদটি পড়া হয়েছে ৭১২ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর