শিরোনামঃ-

» সুপার সানডেতে মাঠে অঘটন, পয়েন্ট টেবিল পাল্টে দিলেন প্রীতি

প্রকাশিত: ০২. মে. ২০১৬ | সোমবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) সুপার সানডে মাঠে অঘটন ঘটিয়ে দিলেন কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স।

গতকাল সুপার সানডের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা প্রীতি জিন্টার দল হারিয়ে দিল সবার উপরে থাকা রায়নার গুজরাট লায়ন্সকে।

কিংস ইলেভেন পাঞ্জাবের অক্ষর প্যাটেলের হ্যাটট্রিক সৌজন্যে আইপিএলে অঘটন ঘটে। এদিকে, মহেন্দ্র সিং ধোনির দলকে ফের হারতে হল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে।

গতকাল রাজকোটে নতুন অধিনায়ক মুরলী বিজয়ের নেতৃত্বে খেলতে নামে প্রীতির পাঞ্জাব। প্রথমে ব্যাট করে অধিনায়ক মুরলীর ৫৫, আর ঋদ্ধিমানের শেষের দিকে ১৯ বলে ৩৩ রানের সৌজন্যে পঞ্জাব তোলে ১৫৪ রান।

Manual6 Ad Code

তখন অনেকে ধরেই নিয়েছিলেন দুর্দান্ত ফর্মে থাকা রায়নার দল সহজেই হয়তো জয়ের লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু শুরু থেকেই গুজরাটকে চাপে ফেলে দেয় পঞ্জাবের বোলাররা। তবে আসল ধাক্কাটা দেন অক্ষর প্যাটেল।

Manual4 Ad Code

পরপর ৩ বলে অক্ষর নেন স্মিথ, কার্তিক, ব্রাভোর উইকেট। শেষের দিকে ফকনার ৩২ রানের ইনিংসে চেষ্টা ছিল, কিন্তু জয়ের জন্য যথেষ্ট ছিল না।

অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনির দলকে ফের হারতে হল। পুনে সুপার জায়েন্টসকে হারিয়ে পয়েন্ট তালিকায় কেকেআর-কে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর এখন ৪ নম্বরে।

Manual8 Ad Code

পুনেতে ধোনিরা প্রথমে ব্যাট করে তোলে ১৫৯ রান। জবাবে মুম্বই ইন্ডিয়ান্স ৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। রোহিত শর্মা ৬০ বলে অপরাজিত ৮৫ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930