- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» শ্রমিক দিবসে বেকার নার্সদের মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী
প্রকাশিত: ০২. মে. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক শ্রমিক দিবসে (মে দিবস) হাজার হাজার বেকার নার্সদের মুখে হাসি ফোটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মমতাময়ী মায়ের মতো এগিয়ে এসে আন্দোলনকারী বেকার সন্তানদের (নার্স) পাশে দাঁড়ালেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীকে ডেকে নিয়ে নির্দেশ দিলেন ওদের (নার্স) দাবি মেনে নাও। প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপেই স্বাস্থ্যমন্ত্রী নার্স নেতাদের ডেকে দাবি মেনে নেয়া হলো বলে শুধুমাত্র ঘোষণাটি দিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়, সেবা পরিদফতর ও একাধিক চিকিৎসক নেতা এভাবেই জানালেন নার্স আন্দোলন সমাপ্তির নেপথ্যের কারণ।
গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ ডিপ্লোমা ও গ্রাজুয়েট বেকার নার্সেস অ্যাসোসিয়েশন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর পরীক্ষার মাধ্যমে সাড়ে ৩ সহস্রাধিক নার্স নিয়োগের বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে আসছিল।
সাংবাদিক সম্মেলন, রাজপথে অনির্দিষ্টকালের অবস্থান, বিক্ষোভ সমাবেশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সেবা পরিদফতরে স্মারকলিপি পেশ, মশাল মিছিল, কফিন মিছিল এমনকি আমরণ অনশন করলেও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্ত্রণালয়ের পক্ষে কিছু করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছিলেন।
আন্দোলনকালে শাহবাগে পুলিশের হাতে নির্যাতনের শিকারও হয় নার্সরা। তাদের পক্ষে মাঠে নামার অপরাধে নার্স নেত্রী ইসমত আরাকে ঢাকার বাইরে বদলির ঘটনাও ঘটে।
জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বেকার নার্সরা রোদ-বৃষ্টিতে অবস্থান করলেও মনে মনে তারা হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন।
আজ হঠাৎ করে সকল সমস্যার সমাধান হয়ে গেল। আর এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপেই সমস্যার সমাধান হয়েছে বলে জানান, সেবা পরিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফারহাদ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


