শিরোনামঃ-

» সাকসেস কিডের রহস্য

প্রকাশিত: ০১. মে. ২০১৬ | রবিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ‘সাকসেস’-এর মেমে হিসেবে সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে এই ছবি। গুগল ইমেজ-এ ‘সাকসেস কিড’ লিখে সার্চ দিলে এই ছবিটিই বিভিন্ন এবং বিচিত্র বিভঙ্গে উপচে ওঠে।

Manual6 Ad Code

জানা গেছে, ছবির শিশুটি মোটেই হাত মুঠো করে তার সাফল্যকে সেলিব্রেট করছে না। শিশুটির নাম স্যাম। ছবিটি যখন তোলা হয়, তখন তার ১১ মাস বয়স।

মায়ের সঙ্গে সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিল সে। সমুদ্রতীরে পা রেখেই একমুঠো বালি তুলে নেয় স্যাম। তার পরে সেই মুঠো-ভর্তি বালি মুখে পুরতে উদ্যত হয়।

Manual3 Ad Code

মায়ের বকুনি, বালি খাওয়ার ধনুকভাঙা পণ ইত্যাদি মিলিয়ে যে অনির্বচনীয় অভিব্যক্তি ফুটে ওঠে, তাকেই ক্যামেরা-বন্দি করেন মা।

তার পরে সেই ছবি সোশ্যাল মিডয়ায় পোস্ট হলে তা দাবানল হয়ে ছড়িয়ে যায়। ভাল করে লক্ষ করলে স্যামের হাতে-মুখে বালি দেখতে পাওয়া যায় এই ছবিতে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31