শিরোনামঃ-

» আইফোনকে টপকে শীর্ষে স্যামসাং ফোন, আইডিসির প্রতিবেদনে তথ্য

প্রকাশিত: ০১. মে. ২০১৬ | রবিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ প্রযুক্তি ডেস্কঃ অ্যাপলের আইফোনকে টপকে ফোনের বাজারে শীর্ষস্থান দখল করেছে স্যামসাং। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

২০১৬ সালের প্রথম প্রান্তিকে করা আইডিসির এক জরিপে দেখা গেছে সারা পৃথিবীতে ফোন বিক্রির তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে স্যামসাং। যদিও এবার স্মার্টফোনের বাজারে সব থেকে কম লাভ হয়েছে বলে স্যামসাং দাবি করছে।

Manual2 Ad Code

আইডিসির তথ্য মতে, প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে দু’টি নতুন চীনা সংস্থা। এগুলো হলো অপ্পো ও ভিভো। আর প্রথম ৫ থেকে ছিটকে গিয়েছে লেনোভো, জিওমি।

Manual5 Ad Code

২৪.৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে প্রথম স্থানে রয়েছে স্যামসাং। ১৫.৩ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপল। বিশ্বে অ্যাপলের ব্যবসা পড়ে গিয়েছে ১৬ শতাংশ।

ব্যাপক বিক্রি বেড়েছে হুয়াইয়ের। চীনের বাইরেও অপ্পো ক্রমশ ব্যবসা বাড়াচ্ছে। ১৫৩ শতাংশ বৃদ্ধি হয়েছে এই সংস্থার। ভিভোর বাজার বেড়েছে ১২৩ শতাংশ।

Manual6 Ad Code

আইডিসির অ্যানালিস্ট অ্যান্থনি স্কারসেলার জানান, এই সব সংস্থা চীনের বাইরে সেভাবে পরিচিত নয় তা সত্ত্বেও যেভাবে ব্যবসা করছে, তাতে মনে করা হচ্ছে আর কিছু দিন গেলে অ্যাপল কিংবা স্যামসাংকেও ছুঁয়ে ফেলবে এরা।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031