- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো. বেলালে উদ্দিন, বাবু শ্যামল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ সেলু, সমাজকল্যাণ সম্পাদক (অব. ভূমি কর্মকর্তা) মো. সফিকুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, অসদাচরণ এবং একক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান ও দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদকে পদ ও সংগঠন থেকে অপসারণ করা হয়।
একই সাথে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সমাজকল্যাণ সম্পাদক মো. সফিকুর রহমানকে দপ্তর সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে অশুভ আচরণ, পূর্ণাঙ্গ কমিটি গঠনে অনিহা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ কমিটিকে অবজ্ঞা করে একক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংগঠনকে ব্যবহার করছিলেন।
এছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই একক সিদ্ধান্তে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগে সর্বসম্মতিক্রমে তাঁকে সদস্যপদ সহ কেন্দ্রীয় কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করা হয়।
অন্যদিকে অপসারিত সভাপতিকে সহযোগিতা করার কারণে মো. সেলিম আহমদকেও সদস্যপদ ও দপ্তর সম্পাদকের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ থেকে তাঁদের সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকবে না বলে সভায় নেতৃবৃন্দ উল্লেখ করেন।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আগামী কয়েকদিনের মধ্যে সাধারণ সভার মাধ্যমে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের ঘোষণা দেওয়া হবে।
এছাড়া পূর্বে গঠিত পর্তুগাল শাখা, যুক্তরাজ্য শাখা ও ফ্রান্স আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অপসারিত সভাপতি ও দপ্তর সম্পাদকের সাথে আর কোনো যোগাযোগ না করে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৩ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর