শিরোনামঃ-
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল
- যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
» দলদলি চা-বাগান মণ্ডপে পূজা পরিষদের বস্ত্র বিতরণ
প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৬ | সোমবার
উৎসবের পুণ্যলগ্নে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের পরম নৈতিক দায়িত্ব : মৃত্যুঞ্জয় ধর ভোলা
নিউজ ডেস্কঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে দলদলি চা-বাগান সার্বজনীন পূজা মণ্ডপে সুবিধাবঞ্চিত চা-শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দলদলি চা-বাগান মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু কোনো নির্দিষ্ট শ্রেণির উৎসব নয়, এটি সর্বজনীন।
পূজার প্রকৃত আনন্দ ও সার্থকতা তখনই প্রকাশ পায়, যখন সমাজের প্রতিটি স্তরের মেহনতি ও পিছিয়ে পড়া মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারি।
চা-বাগানের এই সরল ও কর্মঠ মানুষেরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। উৎসবের এই পুণ্যলগ্নে তাদের পাশে দাঁড়ানো আমাদের পরম নৈতিক দায়িত্ব।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সবসময়ই সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও তাদের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এই সেবামূলক ধারা অব্যাহত থাকবে।
একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সমাজের বিত্তবান ও সচেতন সকল নাগরিককে এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব-এর সভাপতিত্বে এবং সংগঠনের মহানগর শাখার দপ্তর সম্পাদক রকি দেব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ দেবরায় ও রাখাল দেব, সংগঠনের সম্পাদক মণ্ডলীর সদস্য সমীরণ কুমার নাথ, কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট অরবিন্দ দাসগুপ্ত বিভু, মহানগর শাখার সদস্য উষা দাস ও দিপালী গোয়ালা, এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সদস্য রক্তিম রায় ও রবি কর্মকার প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মণ্ডপে উপস্থিত সুবিধাবঞ্চিত শতাধিক নারীদের হাতে শারদীয় উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯ বার
সর্বশেষ খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর