শিরোনামঃ-

» ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের শুভেচ্ছা উপহার বিতরন

প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২৬ | রবিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেটের ওসমানীনগরের সব পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

শনিবার ও রোববার (১৭ ও ১৮ অক্টোবর) দিনভর প্রতিটি ইউনিয়নের পুজা মন্ডপে গিয়ে প্রতিমন্ত্রীর পক্ষে একটি প্রতিনিধি দল এ উপহার পৌছে দেন।

Manual3 Ad Code

এ সময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ওসমানীনগর উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানানো হয়।

রাস্ট্রীয় কাজে বর্তমানে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফর করছেন পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির।

Manual1 Ad Code

এজন্য তার পক্ষে রাজনৈতিক বিশেষ সহকারী শামীম আহমদ চৌধুরী উপহার সামগ্রী হস্তান্তর করেন এবং শুভেচ্ছা বার্তা পৌছে দেন।

ওসমানীনগরে অনুদান বিতরনের সময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দাল মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নুনু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ ওসমানী নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031