শিরোনামঃ-

» সিলেট মহানগর বিএনপির কড়া নির্দেশনা অনুমতি ছাড়া দলীয় নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

সিলেট মহানগরীর অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় যেকোন মিছিল-মিটিংয়ের ব্যানারে দলের নাম ব্যবহারের পূর্বে মহানগর বিএ নপির শীর্ষ নেতৃত্বের অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (১৭ অক্টোবর) তারিখে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কড়া নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয়ভাবে নির্ধারিত কর্মসূচি ছাড়া স্থানীয় পর্যায়ে আয়োজিত যেকোন মিছিল বা মিটিংয়ের ব্যানারে ‘বিএনপি’র নাম ব্যবহারের পূর্বে মহানগর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের সুনির্দিষ্ট অনুমতি গ্রহণ বাধ্যতামূলক।

Manual8 Ad Code

বিনা অনুমতিতে যেকোন ব্যানারে দলীয় নাম ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031