শিরোনামঃ-

» বহুল প্রত্যাশিত শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২৬ | শনিবার

Manual3 Ad Code

ভূমি অধিগ্রহণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলে ন্যায্য মূল্য দেবে সরকার

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ও বুধবারীবাজার ইউনিয়নের কুশিয়ারা নদীর উপর নির্মিতব্য শিকপুর-বহরগ্রাম সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি পরিদর্শনে যান।

এসময় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন, এমপি এমরান আহমদ।

তিনি বলেন- স্থানীয় বাসিন্দাদের স্বপ্নের এই সেতু নির্মাণের ক্ষেত্রে যাদের ভূমি অধিগ্রহণ করা হবে এবং যাঁদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে- সরকার সকল কাগজপত্র যাচাই করে ন্যায্য পাওনা পরিশোধ করবে।

এমপি আরও বলেন- উন্নয়নের জন্য কেউ না কেউ ছাড় দেন, কিন্তু সেটার উপকার পান হাজার হাজার মানুষ।

আর সেটা আজীবন স্মরণীয় হয়ে থাকে। এই ব্রিজ নির্মাণের কাজ শেষ হলে সিলেট থেকে বিয়ানীবাজার উপজেলার দূরত্ব কয়েক কিলোমিটার কমে যাবে।

এছাড়া পুরো সিলেট-৬ আসনের মানুষ এর সুফল ভোগ করবেন।

এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে উল্লেখ করে এমরান আহমদ চৌধুরী বলেন, অর্থনৈতিকভাবেও এ অঞ্চলের মানুষ লাভবান হবেন।

Manual3 Ad Code

জায়গা-জমির দাম বাড়বে, এলাকার বেকার যুবক-তরুণদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।

সেতুর কাজ পরিদর্শনাকালে উপস্থিত ছিলেন, চিফ কনসালট্যান্ট আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী এবং উপজেলা বিএনপি, স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

Manual2 Ad Code

উল্লেখ্য, এ পর্যন্ত নির্মাণাধীন সেতুর ৪০টি পিলারের কাজ শেষ হয়েছে।

২০২৮ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ হবে বহুল প্রতীক্ষিত এই ব্রিজের।

এদিকে, ব্রিজের কাজের অগ্রগতির জন্য স্থানীয়রা এমপি এমরান আহমদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Manual7 Ad Code

তাঁরা বলেন, জায়গা অধিগ্রহণ নিয়ে মানুষের পাওনা আদায়ে সাংসদ এমরান আহমদ চৌধুরীর সোচ্চার ভূমিকা আমাদেরকে আশান্বিত করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031