- নগরবাসীকে সিসিক প্রশাসকের দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন
- সিলেট মহানগর বিএনপির কড়া নির্দেশনা অনুমতি ছাড়া দলীয় নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- গ্রেফতারকৃত শিক্ষকের নিঃশর্ত মুক্তি দাবি ও কর্মসূচি ঘোষণা
- সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- বহুল প্রত্যাশিত শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী
- সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বিকাশে গুরুত্ব দিতে হবে : মুকতাবিস-ঊন-নূর
- শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : মুহাম্মদ ফখরুল ইসলাম
- যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী নাসির আহমদের সিলেট আগমন : মহানগর যুব জমিয়তের মতবিনিময় অনুষ্ঠিত
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল
» শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই : মুহাম্মদ ফখরুল ইসলাম
প্রকাশিত: ১৭. অক্টোবর. ২০২৬ | শনিবার
শাহজালাল জামেয়ায় দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
নিউজ ডেস্কঃ
বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও দি সিলেট ইসলামিক সোসাইটির সদস্য মো. ফখরুল ইসলাম বলেছেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা, যোগ্যতা ও আধুনিক শিক্ষাপদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জনের বিকল্প নেই।
নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞানচর্চার মাধ্যমে শিক্ষকদের পাঠদান আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে হবে।
পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি শনিবার (১৭ অক্টোবর) ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা সিলেটে দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে জামেয়া মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক ও প্রশিক্ষক আলী হোসেন।
আলোচনা রাখেন, জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
কর্মশালায় শতাধিক শিক্ষক অংশ নেন। দিনব্যাপী কর্মশালায় শিক্ষকদের পেশাগত দক্ষতা ও পাঠদান পদ্ধতির মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া কর্মশালার অংশ হিসেবে আরবি ও ইংরেজি বিষয়ে বিভিন্ন গ্রুপে শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরে আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা মো. লুৎফুর রহমান বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি পাঠদান কৌশল ও পেশাগত দক্ষতা বাড়াতে হবে।
সময়োপযোগী প্রশিক্ষণ শিক্ষকদের নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে, যা শ্রেণিকক্ষে পাঠদানকে আরও কার্যকর করে তুলবে।
শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিকতার বিকাশে শিক্ষকদের নিজেদের যোগ্যতা উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯ বার
সর্বশেষ খবর
- নগরবাসীকে সিসিক প্রশাসকের দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন
- সিলেট মহানগর বিএনপির কড়া নির্দেশনা অনুমতি ছাড়া দলীয় নাম ব্যবহারে নিষেধাজ্ঞা
- গ্রেফতারকৃত শিক্ষকের নিঃশর্ত মুক্তি দাবি ও কর্মসূচি ঘোষণা
- সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- বহুল প্রত্যাশিত শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর