শিরোনামঃ-

» নবগঠিত যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে যুবদল বাগবাড়ীতে আনন্দ মিছিল, নেতাকর্মীদের উচ্ছ্বাস

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৬ | শুক্রবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট নগরীর বাগবাড়ীতে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। নতুন কমিটিকে ঘিরে তাঁদের মধ্যে দেখা যায় উৎসাহ-উদ্দীপনা।

Manual1 Ad Code

আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা যুবদলের সাবেক গ্রামবিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম মিনু।

সভা পরিচালনা করেন, স্বেচ্ছাসেবক দল নেতা তাপস কান্তি দাস। এতে বক্তব্য দেন আব্দুল আলিম রাসেল।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক আনোয়ার কাদির, সাবেক সিনিয়র সদস্য ফয়সল আহমেদ, সিনিয়র সদস্য জাহেদ আহমেদ, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, মহানগর যুবদল নেতা লিটন আহমেদ, শহীদ ও ডালিম এবং যুবদল নেতা আব্দুল মান্নান, আশিকনুর ও রিয়াজ আহমেদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক শাহ নেওয়াজ, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলাল আহমেদ, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম হিমেল, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জুয়েল আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহতথ্য, যোগাযোগ ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন শাহনাজ, সাইবার ৭১-এর যুগ্ম আহ্বায়ক মফিজ আহমেদ, মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুতালেব, কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের সদস্য মোতাল্লেব চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজান উদ্দিন, ছাত্রদল নেতা মামুন আহমেদ এবং ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রাসেল আহমেদ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, ফয়সল, এরশাদ, রাহাত, রুকন, সুরাজ ও আলামিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আনন্দ মিছিল ও আলোচনা সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা নবগঠিত জেলা ও মহানগর যুবদল কমিটিকে অভিনন্দন জানান।

পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031