শিরোনামঃ-

» সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ১০ গ্রাম, ১ শিশু নিহত

প্রকাশিত: ২৯. এপ্রিল. ২০১৬ | শুক্রবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ১০টি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড়ে দু’শতাধিক কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ডসহ গাছ চাপায় ১ শিশু এবং আরো ১০ জন আহত হয়েছে।

Manual7 Ad Code

নিহতের নাম তানজিনা বেগম (১১)। সে পাশ্র্ববর্তী একটি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী এবং উপজেলা সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো. ফজর আলীর মেয়ে।

তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

Manual3 Ad Code

বৃহস্পতিবার মধ্যরাতে ও আজ শুক্রবার ভোররাতে দুদফা কালবৈশাখীর ঝড়ে উপজেলার পলাশ, আলীপুর, সলুকাবাদ, চিনাকান্দ, ধনপুর, কারেন্টের বাজার, বিশ্বম্ভরপুর সদরসহ ১০টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়।

খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Manual4 Ad Code

এ ব্যপারে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জসিম উদ্দিন হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঝড়ে ক্ষয়ক্ষতি নিরূপণে প্রশাসনের তরফ থেকে কাজ করা হচ্ছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯০৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930