শিরোনামঃ-

» ওয়ান ব্যাংক ও হিলটউন হোটেলের মধ্যে কর্পোরেট অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৬ | বুধবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি ও সিলেটের ঐতিহ্যবাহী হিলটউন হোটেলের মধ্যে একটি কর্পোরেট অংশীদারিত্ব চুক্তিপত্র স্বাক্ষর হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুরে হিলটউন হোটেলের কনফারেন্স হলরুমে ওয়ান ব্যাংকার পক্ষে লালদিঘীরপাড় শাখার শাখা ব্যাবস্থাপক মুহাম্মদ ফুয়াদ চৌধুরী ও হিলটউন হোটেলের পক্ষে ব্যাবস্থাপনা পরিচালক  মনসুর মিয়া চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

Manual6 Ad Code

চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ান ব্যাংক সিলেট শাখার অপারেশন ম্যানেজার মুশতাক চৌধুরী, লালদিঘীরপাড় শাখার ক্রেডিট ইনচার্জ তানভীর আহমেদ জাকারিয়া, সিলেট শাখার কর্মকর্তা তন্ময় দাস, হিলটউন হোটেলের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মনজুর মিয়া, হিলটউন হোটেলের ব্যবস্থাপক মাহাদী হাসান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

Manual2 Ad Code

এই চুক্তির আওতায় ওয়ান ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করলে ব্যাংকের সকল গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা হিলটাউন হোটেলের বিলাসবহুল রুম ভাড়া ও খাবারে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031