শিরোনামঃ-

» নিসচার শিক্ষার্থী সমাবেশে পুলিশ কমিশনার

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধি জরুরি

Manual7 Ad Code

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, পথচারী ও যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম।

তিনি মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোমে জনসচেতনতামূলক শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বৃদ্ধিও জরুরি।

চালক ও পথচারী উভয়েই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

Manual2 Ad Code

সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ, বিআরটিএ এর পাশাপাশি সকল স্টেকহোল্ডারদের একসাথে কাজ করার আহবান জানান।

সিলেট নগরীর যানজট নিরসনের জন্য নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং ও যাত্রী উঠানামা করাতে হবে।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত।

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, দেশে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৫ শতাংশই শিক্ষার্থী। তাই শিক্ষার্থীদের রাস্তায় চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতার সহিত চলতে হবে।

Manual8 Ad Code

সড়ক দুর্ঘনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনতে ট্রাফিক আইন মানতে হবে। তিনি হাইওয়েতে যেসব গাড়ী চলাচল নিষিদ্ধ যাত্রীদেরকে সেই সব যানবাহন ব্যবহার না করার জন্য আহবান জানান।

এসময় তিনি মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়কে সেইফটি হেলমেট ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।

একটি সুন্দর নগরী গড়তে হলে সেই নগরীর ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রতিদিনের যাতায়াতে সামান্য অসচেতনতার কারণেও ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

তাই সড়কে চলাচলের সময় সবাইকে দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্ব দেওয়ার আহবান জানান তিনি।

সড়ক দুর্ঘটনা রোধে নিসচা দীর্ঘ ৩৩ বছর ধরে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

নিসচা সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও স্কলার্সহোমের শাহী ঈদগাহ শাখার সিনিয়র শিক্ষক মো. মুস্তাফিজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিআরটিএ সিলেটের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ডালিম উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সাইফুল ইসলাম, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল মুনির আহমদ কাদেরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কার্যকরি সভাপতি এম. এ বাতেন, সহকারী পুলিশ কমিশনার মুহিবুর রহমান, পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, নিসচা সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল হাছিব, সহ-সাধারণ সম্পাদক মো. সাহেদুর রহমান সাহেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক শাহীন আহমদ, প্রকাশনা সম্পাদক আজমল আলী, কার্যকরী সদস্য মো. শরিফ আহমদ, আহমেদ ফুহাদ বিন রাশিদ, এমদাদুল হক লিপন, মো. আফজাল হোসেন খান, মো. হাফিজুর রহমান, শরিফ গাজী, দিদারুল ইকবাল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031