শিরোনামঃ-
- ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী
- দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে আলো ছড়াচ্ছে : সিসিক প্রশাসক
- নিসচার শিক্ষার্থী সমাবেশে পুলিশ কমিশনার
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার : ইমদাদ হোসেন চৌধুরী
- হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীন বরণ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিসচা সিলেট মহানগরের সচেতনতামূলক ক্যাম্পেইন
- এনসিএল এর প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ
- সাইক্লোনের ‘চিঠির কথা; গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
» তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার : ইমদাদ হোসেন চৌধুরী
প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার
সিলেটে মহানগর বিএনপির লিফলেট বিতরণ
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগরীর আম্বরখানা ও এর আশপাশের এলাকায় সর্বস্তরের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের মাঝে দ্রব্যমূল্যের বর্তমান এবং পূর্বের বাজার মূল্যের তুলনামূলক পর্যালোচনা সংবলিত লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মহানগর বিএনপি নেতৃবৃন্দ এই প্রচারণা চালান।
এ সময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের কার্যকর পদক্ষেপে বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্বাভাবিক ও জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়টি তুলে ধরেন।
লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সভায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, “আজ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব অর্থনৈতিক নীতিমালার কারণে বৈশ্বিক এই মহাবিপদের মধ্যেও বাংলাদেশের বাজার পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।
সাধারণ মানুষের কষ্ট লাঘবে বর্তমান বিএনপি সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।
অসাধু সিন্ডিকেট ও রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, একটি চিহ্নিত চক্রান্তকারী মহল এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালিয়ে সরকারের জনকল্যাণমুখী ইমেজ নষ্ট করতে চায়।
কিন্তু বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে আছে। আমরা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্বাভাবিক রাখবো।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, মাহবুবুল হক চৌধুরী ও মতিউল বারী খোরশেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, সহ-দপ্তর সম্পাদক মালেক আহমদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েম, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক শামীম আহমদ লোকমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন শামীম, নির্বাহী কমিটির সদস্য নুরুল হক রাজু, আব্দুল মুমিন ও মো. হারুন রশীদ, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাংগঠনিক সম্পাদক খবির আহমদ নুনু মিয়া, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রাজু মিয়া ও সাধারণ সম্পাদক কাহের আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১ বার
সর্বশেষ খবর
- ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী
- দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে আলো ছড়াচ্ছে : সিসিক প্রশাসক
- নিসচার শিক্ষার্থী সমাবেশে পুলিশ কমিশনার
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার : ইমদাদ হোসেন চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর