- ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী
- দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে আলো ছড়াচ্ছে : সিসিক প্রশাসক
- নিসচার শিক্ষার্থী সমাবেশে পুলিশ কমিশনার
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার : ইমদাদ হোসেন চৌধুরী
- হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীন বরণ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিসচা সিলেট মহানগরের সচেতনতামূলক ক্যাম্পেইন
- এনসিএল এর প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ
- সাইক্লোনের ‘চিঠির কথা; গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
» হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীন বরণ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত
প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেটে হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের নবীন বরণ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ গ্যালারিয়া কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি কারিগরি শিক্ষার গুরুত্ব, দক্ষ জনশক্তি গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক ও সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিহান উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. সুমন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নন-টেক বিভাগের চিফ ইন্সট্রাক্টর মো. গোলাম কিবরিয়া এবং ইলেকট্রিক্যাল বিভাগের চিফ ইন্সট্রাক্টর সরোজ কুমার হালদার।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন, মাহিমা আক্তার, জু. ইন্সট্রাক্টর (কম্পিউটার) ও সামিরা আলী আন্নী, জু. ইন্সট্রাক্টর (আর্কিটেকচার)।
স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের নিয়মিত পড়াশোনা, ব্যবহারিক জ্ঞান অর্জন ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
তাঁরা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে কর্মসংস্থান ও পেশাগত দক্ষতা অর্জনের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, শৃঙ্খলা ও দায়িত্ববোধ অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক দৃষ্ঠান্ত তুলে ধরেন। সেই সাথে নৈতিকতা, মূল্যবোধ বিষয়ে বক্তব্য প্রদান করে।
তিনি আরও বলেন, মা-বাবা-শিক্ষকদের মূল্যায়ন করার জন্য।
শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স শেষে কিভাবে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ভূমিকা রাখবে সেই বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে সাফল্য কামনা করা হয়।
পাশাপাশি অভিভাবক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ সুমন মিয়া শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের অগ্রযাত্রায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অতিথি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, নবীন শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ভবিষ্যৎ প্রকৌশলী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩১ বার
সর্বশেষ খবর
- ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী
- দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে আলো ছড়াচ্ছে : সিসিক প্রশাসক
- নিসচার শিক্ষার্থী সমাবেশে পুলিশ কমিশনার
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার : ইমদাদ হোসেন চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর