- ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী
- দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে আলো ছড়াচ্ছে : সিসিক প্রশাসক
- নিসচার শিক্ষার্থী সমাবেশে পুলিশ কমিশনার
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার : ইমদাদ হোসেন চৌধুরী
- হেডওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে নবীন বরণ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিসচা সিলেট মহানগরের সচেতনতামূলক ক্যাম্পেইন
- এনসিএল এর প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ
- সাইক্লোনের ‘চিঠির কথা; গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২৬ | মঙ্গলবার
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন
নিউজ ডেস্কঃ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং ৮নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আফসর খানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে নগরীর করেরপাড়া লোকনাথ মন্দির প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্ব ও সাবলু পাঠক ও শর্মিলা দেব পূরবী-এর যৌথ পরিচালনা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য চারণভূমি। এই দেশ আমাদের সবার। বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা হচ্ছে দেশের প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্ম পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, পূজার দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অপপ্রচার রোধে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
আমরা একটি বৈষম্যহীন, সুন্দর ও শান্তিপূর্ণ সিলেট গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্মের মানুষ তাঁদের অধিকার নিয়ে বাঁচবে।
তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের পক্ষে থেকে উপহার সামগ্রী বিতরণ তিনি থাকে ধন্যবাদ জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন,পূজাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে আমরা কাজ করছি।
সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের যেকোন প্রয়োজনে সিলেট মহানগর বিএনপি সবসময় পাশে থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়েই নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।
তিনি বলেন আমাদের সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান দীর্ঘদিন ধরে সিলেটের স্থানীয় রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
আজকে উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ উদ্যোগ নেওয়া তাকে ধন্যবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন (বাপ্পু), সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আজমল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী করিমউল্লা হেলাল, মহানগর বিএনপি নেতা সাইফুল্লাহ খালেদ, রিপন এষ, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, রিপন এষ, সুমিত দে, সিলেট মহানগর ছাত্রদল সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার আহমদ, মহানগর বিএনপি নেতা রাজা মিয়া, ব্যবসায়ী ও সাহিত্যিক লিটন চন্দ্র, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির হাসান মুহিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সালেহ আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত ফাহাত চৌধুরী তুশার, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান রাশেদ, ৩৭নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি হালিমা কবির তিম্মি এছাড়াও অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যাঁদের মধ্যে অন্যতম, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুফিয়ান আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক শামিম ইকবাল, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক তারেক মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমদ তালুকদার, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দল সদস্য কুতুব উদ্দিন, মাহবুব আলম, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনাস মাহফুজ, ৮নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক কমিটির সদস্য রিমা আচার্য জয়ন্তী।
উপস্থিত পূজা মণ্ডপ ও ধর্মীয় সংগঠনসমূহ উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপ ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর মধ্যে উল্লেখযোগ্য: করেরপাড়া লোকনাথ মন্দির, শ্রী শ্রী কালীবাড়ী মন্দির, ব্রাহ্মণশাসন মন্দির, ভট্টাচার্য্যপাড়া (ভট্টপাড়া) শ্রী শ্রী শিব মন্দির, উদীয়মান ভাটি বাংলা, পনিটুলা সর্বজনীন, ভাটি বাংলা পল্লবী (পনিটুলা), ভাটি বাংলা উগ্রদূত, শ্রীভূমি হাওলাদারপাড়া, রামকৃষ্ণ জিউর মন্দির, পুষ্পাঞ্জলি সর্বজনীন (হাওলাদারপাড়া), শ্রী শ্রী আদি সন্তোষী বাড়ী মন্দির (পনিটুলা), অনুষ্ঠানে এসব মন্দির ও সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে প্রীতি ও সম্প্রীতির প্রতীক হিসেবে শারদীয় শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩ বার
সর্বশেষ খবর
- ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী
- দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে আলো ছড়াচ্ছে : সিসিক প্রশাসক
- নিসচার শিক্ষার্থী সমাবেশে পুলিশ কমিশনার
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার : ইমদাদ হোসেন চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী
- দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে আলো ছড়াচ্ছে : সিসিক প্রশাসক
- নিসচার শিক্ষার্থী সমাবেশে পুলিশ কমিশনার
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার : ইমদাদ হোসেন চৌধুরী


