- সিলেট নগরীতে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু
- সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার থেকে
- লাউয়াই ও তপোবন আবাসিক এলাকায় সিসিক প্রশাসকের পরিদর্শন
- জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : শেখ মো. নজরুল ইসলাম
- তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
- পরিকল্পিতভাবে আধুনিক সিলেট নগরী গড়তে আমরা বদ্ধপরিকর : ইমদাদ হোসেন চৌধুরী
- সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়নে ফ্যাসিস্ট আমলে কোন উদ্যোগ নেওয়া হয়নি : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
- তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস
» তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেটে চা-শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাম ও ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর পাঠানটুলার তারাপুর চা বাগানের স্কুলসংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়।
ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি ও হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় হাম ও ডেঙ্গুর সংক্রমণ, প্রতিরোধের উপায় এবং ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি ও হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. ছালিম আহমদ খান।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মোয়াজ্জেম বখত জেম, জনপ্রিয় অভিনেতা বেলাল আহমেদ মুরাদ, তারাপুর চা বাগানের কো-অর্ডিনেটর রিংকু চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার বাপ্পি, আরাফাত রহমান চৌধুরী, মাহমুদুল হাসান নাঈম, হাম্মাদ সরকার, আহসানুল হক রাতুল, আহমদ মারজান, অল্পিনা আক্তারসহ সংগঠন দুটির অন্যান্য সদস্য।
আলোচনায় হাম ও ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আয়োজকেরা জানান, চা-শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং হাম ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আলোচনা সভা শেষে কয়েকটি চা-শ্রমিক পরিবারের মধ্যে হাম ও ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ চা-শ্রমিক পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


