শিরোনামঃ-

» পরিকল্পিতভাবে আধুনিক সিলেট নগরী গড়তে আমরা বদ্ধপরিকর : ইমদাদ হোসেন চৌধুরী

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

৩৪নং ওয়ার্ডের বাহুবলে উন্নয়নকাজ পরিদর্শন

 নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে।
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব ও দৃশ্যমান উন্নয়ন করছে বিএনপি সরকার। আমাদের নেতা তারেক রহমানের দর্শন ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এর আলোকে এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের দিকনির্দেশনায় পরিকল্পিতভাবে আধুনিক সিলেট নগরী করতে আমরা বদ্ধপরিকর।
সোমবার (১২ অক্টোবর) সিলেট নগরীর ৩৪নং ওয়ার্ডের বাহুবল এলাকায় নির্মাণাধীন ড্রেন, কালভার্ট ও রাস্তার উন্নয়নকাজের অগ্রগতি ও গুণগত মান পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সাথে কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার তাগিদ দেন।
সভায় ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, সিলেট নগরীর প্রতিটি নাগরিকের দৈনন্দিন জীবনের কষ্ট লাঘবে টেকসই অবকাঠামো নির্মাণ করা হচ্ছে।
সিলেট নগরী হবে উন্নয়নের রোল মডেল। জলাবদ্ধতা নিরসন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এই ৩৪নং ওয়ার্ডের বাহুবল এলাকায় যে ব্যাপক উন্নয়নযজ্ঞ চলছে, তার গুণগত মানে কোনো ধরনের আপস করা হবে না।
আমরা প্রতিটি কাজের শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে চাই। এ কাজে সাধারণ জনগণকে সম্পৃক্ত থাকতে হবে।
উন্নয়ন কাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহপরাণ থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুমিন, ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছালেক আহমদ ও সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী মাছুম, ৩৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম আহমদ, মীর মুক্তার আলী শুভ, মীর কয়েছ আহমেদ, কাওসার আহমদ, ফজলু মিয়াসহ বাহুবল এলাকার সর্বস্তরের মুরুব্বিয়ান ও যুবসমাজের নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031