- সিলেট নগরীতে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু
- সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার থেকে
- লাউয়াই ও তপোবন আবাসিক এলাকায় সিসিক প্রশাসকের পরিদর্শন
- জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : শেখ মো. নজরুল ইসলাম
- তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
- পরিকল্পিতভাবে আধুনিক সিলেট নগরী গড়তে আমরা বদ্ধপরিকর : ইমদাদ হোসেন চৌধুরী
- সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়নে ফ্যাসিস্ট আমলে কোন উদ্যোগ নেওয়া হয়নি : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
- তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস
» সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়নে ফ্যাসিস্ট আমলে কোন উদ্যোগ নেওয়া হয়নি : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সিলেটের শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখবে।
কিন্তু ফ্যাসিস্ট আমলে এই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
বাণিজ্য, শিল্প-বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির নেতৃত্বে আমরা সকলে মিলে সমগ্র সিলেটের শিক্ষার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব।
তিনি যখন দায়িত্বে নিয়েছেন, কলেজের সার্বিক উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিউক হলরুমে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
এ সময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও সার্বিক পরিস্থিতি সিউক চেয়ারম্যানের নিকট তুলে ধরেন।
শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করায় সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের শিক্ষকবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. আবু নাসের মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের বিভাগীয় প্রধান সিব্বির আহমেদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান সালাউদ্দিন আহমেদ এবং নন-টেকনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মো. খলিলুর রহমান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


