- তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস
- মিরাপাড়া পূর্বটিলা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান
- ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে সংবর্ধনা
- সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের ১ম সভা অনুষ্ঠিত
- চেক-কার্ড ছাড়াই ছুটির দিনেও পাওয়া যাবে ডাচ-বাংলা ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা
- গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে : বি.কে.এম আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক
- সিলেট নগরীকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে : যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর নেতৃবৃন্দ
- ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা
» মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস
প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২৬ | রবিবার
বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসককে ধন্যবাদ জানালেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা
নিউজ ডেস্কঃ
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নগর ভবনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তারা এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলেজের অধ্যক্ষ ড. মো. শহীদ ইকবালের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় সিসিক প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।
প্রশাসনিক কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় তারা বাণিজ্যমন্ত্রী ও সিসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে শিক্ষক-শিক্ষার্থীরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, অবকাঠামোগত বিভিন্ন সমস্যা সমাধানসহ শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সিসিকের সহযোগিতা কামনা করেন।
এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।
তাঁর স্বপ্ন ছিল কলেজটিকে একটি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। কিন্তু অকালমৃত্যুর কারণে তিনি সেই স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও এ বিষয়ে অত্যন্ত আন্তরিক।
তিনি বলেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাশাপাশি কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। কলেজের মাঠ সংস্কারসহ অবকাঠামোগত উন্নয়নেও সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এ সময় কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আবু নাসের মজুমদার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. সালাহ উদ্দিন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শিব্বির আহমদ, খলিলুর রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাহাদ ফয়সল ও নাঈমুর রহমান অভি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. মাজহারুল ইসলাম খান, তানভীর মাহমুদ ও মাসুদুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ বিন হাসান এবং কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১২ বার
সর্বশেষ খবর
- তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস
- মিরাপাড়া পূর্বটিলা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান
- ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর