- তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস
- মিরাপাড়া পূর্বটিলা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান
- ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে সংবর্ধনা
- সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের ১ম সভা অনুষ্ঠিত
- চেক-কার্ড ছাড়াই ছুটির দিনেও পাওয়া যাবে ডাচ-বাংলা ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা
- গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে : বি.কে.এম আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক
- সিলেট নগরীকে অপরাধমুক্ত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে : যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর নেতৃবৃন্দ
- ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা
» মিরাপাড়া পূর্বটিলা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২৬ | রবিবার
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা ২৭টি থেকে ৪২টিতে উন্নীত হয়েছে।
নতুন ওয়ার্ডগুলো থেকে এখনো সিটি কর্পোরেশন কোনো ট্যাক্স পায় না। তারপরও এসব এলাকার উন্নয়নে সিসিকের সদিচ্ছার কোনো ঘাটতি নেই।
ইউনিয়ন থেকে নগরে অন্তর্ভুক্ত হওয়া এসব এলাকা দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল। তাই নগরের অন্তর্ভুক্ত হওয়ার পরও যদি এসব এলাকায় উন্নয়ন না হয়, তা অত্যন্ত দুঃখজনক।
রোববার (১১ অক্টোবর) বিকেলে ৩২ নম্বর ওয়ার্ডের মিরাপাড়া পূর্বটিলা এলাকায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, নতুন ওয়ার্ডগুলোর মানুষ যাতে নগরের প্রকৃত সুযোগ-সুবিধা ও শহরের আমেজ পান, সে লক্ষ্যেই সিসিক কাজ করছে। এ জন্য নতুন ১৫টি ওয়ার্ডে তুলনামূলকভাবে বেশি উন্নয়নকাজ করা হচ্ছে।
এসব এলাকায় বড় বড় সড়ক নির্মাণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থারও উন্নয়ন করা হবে।
সিসিক প্রশাসক বলেন, বিটুমিনের সড়ক তুলনামূলকভাবে দ্রুত নষ্ট হয়ে যায়। তাই টেকসই উন্নয়নের কথা বিবেচনা করে নতুন সড়ক নির্মাণে আরসিসি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর ফলে সড়কগুলো দীর্ঘস্থায়ী হবে এবং অন্তত ৫০ বছর টেকসই হওয়ার উপযোগী করে নির্মাণ করা সম্ভব হবে।
মিরাপাড়া পূর্বটিলা এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা হবে।
তবে সড়ক ও ড্রেন প্রশস্ত করার জন্য জনস্বার্থে এলাকাবাসীকে কিছু ভূমি ছেড়ে দিতে হবে।
এ ক্ষেত্রে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মসজিদেরও উন্নয়ন করা হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তিনি বারবার এ এলাকায় আসবেন এবং এলাকার মানুষের ভালো-মন্দের সঙ্গে থাকতে চান। নগরবাসীর কল্যাণে সিটি কর্পোরেশন সবসময় মানুষের পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমন, মিরাপাড়া কেন্দ্রীয় মসজিদের মোতওয়াল্লি আব্দুল খালিক বাবর, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, লোকমান আহমদ, আব্দুল আহাদ, তারেক আহমদ, আব্দুল মতিন, জুনা মিয়া, সুহেল আহমদ, নজরুল ইসলাম, আদেল আহমদ, শিপু আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১২ বার
সর্বশেষ খবর
- তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস
- মিরাপাড়া পূর্বটিলা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান
- ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর