শিরোনামঃ-

» ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২৬ | রবিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ডের হাওলাদার পাড়ায় বৈদ্যুতিক সট সার্কিট থেকে ৪টি দোকান ও ২টি বসতঘর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক ৮নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী আফসর খান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করেন, উক্ত অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা জানান।

Manual5 Ad Code

এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে কাউন্সিল পদপ্রার্থী আফসর খান পক্ষ থেকে নগদ অর্থ আর্থিক সহায়তা এমদাদ হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের এক মাসের বাজার পরিশোধ করেন তিনি।

Manual3 Ad Code

অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আজমল হোসেন ও সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ,সিলেট মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত দে, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আমজাদ হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ব্রাহ্মণ শাসন শিব মন্দির এর সাধারণ সম্পাদক মুন্না দত্ত, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুফিয়ান আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য বিশ্বজিৎ, ৮নং ওয়ার্ড বিএনপির নেতা আজাদ মিয়া, লিপন আহমদ, শংকর,আছকর আলী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031