শিরোনামঃ-
- সিলেট নগরীতে কুকুরের টিকাদান কার্যক্রম শুরু
- সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার থেকে
- লাউয়াই ও তপোবন আবাসিক এলাকায় সিসিক প্রশাসকের পরিদর্শন
- জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : শেখ মো. নজরুল ইসলাম
- তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
- পরিকল্পিতভাবে আধুনিক সিলেট নগরী গড়তে আমরা বদ্ধপরিকর : ইমদাদ হোসেন চৌধুরী
- সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়নে ফ্যাসিস্ট আমলে কোন উদ্যোগ নেওয়া হয়নি : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
- দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
- তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে পরিচালনার আশ্বাস
» ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে সংবর্ধনা
প্রকাশিত: ১১. অক্টোবর. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
যুক্তরাজ্য (ইউকে) জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদের দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখা।
আজ রবিবার (১১ অক্টোবর ২০২৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ। পরে বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাঁকে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে এলাকাবাসীর উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা সভায় বক্তব্য দেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, জেলা জমিয়ত নেতা মাওলানা শরিফ আহমদ শাহান, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির।
এ ছাড়া বক্তব্য দেন যুবনেতা রেজাউল করিম রাজু, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সহসভাপতি মাহমুদুল হাসান নোমান এবং জমিয়ত নেতা মাওলানা এনামুল হক ও মাওলানা সাইফুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাফিজ আযাদ আহমদ, ছাত্রনেতা শফিউল আলম তুহিন, তুফায়েল আহমদ মাহের, হাফিজ শামসুজ্জামান, আজিম আহমদ, শরিফ আহমদ, আব্দুল হামিদ, হাফিজ ইকরামা ও ফারুকুর রশিদ।
এ সময় দক্ষিণ সুরমা উপজেলা জমিয়ত, ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সিলাম ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


