- ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা
- স্বস্তির যাতায়াত নিশ্চিতকরণ ও সিলেট নগরীর যানজট নিরসনের দাবিতে ডিএনবির মানববন্ধন
- রোববার সিলেটে আসছেন বি.কে.এম আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক
- সিলেট অঞ্চল জামায়াতের কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবির
- শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
- অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ
- মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে : কাইয়ুম জালালি পংকি
- আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ
- পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ১১ অক্টোবর রবিবার
- গোলাপগঞ্জে মদনগৌরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ
» সিলেট অঞ্চল জামায়াতের কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবির
প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২৬ | শনিবার
গণমানুষের অধিকার ও প্রত্যাশা পূরণে জামায়াত দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে : মিয়া গোলাম পারওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক ও এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, জনঅধিকার প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণে জামায়াত দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ত্যাগ, ধৈর্য ও অবিচলতার কোনো বিকল্প নেই। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা দ্বীনের পথে অবিচল থেকে হাসিমুখে শাহাদাত বরণ করে ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের আত্মত্যাগ, আদর্শ ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীলদের দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
তিনি শনিবার (১০ অক্টোবর) নগরীর মদিনামার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট অঞ্চল জামায়াত আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে সিলেট মহানগর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নায়েবে আমীর-সেক্রেটারী ও কর্মপরিষদ সদস্যবৃন্দ অংশ নেন।
অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, স্থানীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীদের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আগে থেকেই সুপরিকল্পিত কৌশল নির্ধারণ করতে হবে।
শিক্ষাশিবিরে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।
উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী মো: জয়নাল আবেদীন প্রমূখ।
সভাপতির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াত দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার বিকল্প নেই।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২ বার
সর্বশেষ খবর
- ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা
- স্বস্তির যাতায়াত নিশ্চিতকরণ ও সিলেট নগরীর যানজট নিরসনের দাবিতে ডিএনবির মানববন্ধন
- রোববার সিলেটে আসছেন বি.কে.এম আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক
- সিলেট অঞ্চল জামায়াতের কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবির
- শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর