শিরোনামঃ-

» অধ্যক্ষ হুসন আরা ফাউন্ডেশনের বৃত্তি ও সম্মাননা অনুষ্টান

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০১৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজঃ শহীদ ডা. শামসুদ্দীন আহমদ ট্রাষ্টের অধীনে অধ্যক্ষ হুসন আরা ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

অধ্যক্ষ হুসন আরা আহমদের অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত সংগঠন সিলেটের কৃতবিদ্য ব্যক্তিদের স্মরণ ও সম্মানে প্রতিবছর ১১ জনের বিশিষ্ট ব্যক্তির নামে এই বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।

প্রতি বারের ন্যায় এবারও গতকাল ২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকালে মহিলা কলেজ মিলনায়তনে ৭ম বারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্রাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ হুসন আরা আহমদ ফাউন্ডেশন বৃত্তি পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর খন্দকার মাহমুদুর রহমান।

মুক্তা চৌধুরী ও ফরিদা নাসরীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ ডা. শামসুদ্দীন আহমদের ছেলে প্রকৌশলী সালাহ উদ্দীন আহমদ, মিসেস রুমু আহমদ, ফাউন্ডেশনের সেক্রেটারী নার্গিস বাহার, মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল মুজিব, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির শহীদ ডা. শামসুদ্দীন আহমদ ট্রাষ্টের সদস্য ফরিদা নাসরীন প্রমুখ।

Manual7 Ad Code

অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন সম্মাননাপ্রাপ্ত শিক্ষক মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মানিক কুমার সাহা ও সহকারী অধ্যাপক অনুপা নাহার ওয়ালেদা।

Manual7 Ad Code

এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। যাদের নামে প্রতি বছর এই বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয় তারা হলেন- স্যার ফজলে হাসান আবেদ, প্রয়াত সৈয়দ আব্দুল মজিদ কাপ্তান মিয়া, মজদ উদ্দিন আহমদ চৌধুরী, নজমুল হোসেইন চৌধুরী, আবু আহমদ আব্দুল হাফিজ, জোবেদা রহিম চৌধুরী, মিসেস মহিবুন্নেছা চৌধুরী, সৈয়দ  ‍মুজতবা আলী, আমিনুর রশিদ চৌধুরী, সমছি খানম চৌধুরী, রেবা রানী সেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930