- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস পরিদর্শন করে সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
পাসপোর্ট সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ কোনো ধরনের ভোগান্তি বা সমস্যায় পড়ছেন কি না, তা জানতে তাদের কাছ থেকে অভিজ্ঞতার কথা শোনেন তিনি।
পরিদর্শনকালে পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন এমদাদ হোসেন চৌধুরী। এ সময় পাসপোর্টের আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, বায়োমেট্রিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়া নিয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন তিনি।
সেবাগ্রহীতাদের সঙ্গে আলাপকালে কয়েকজন নিজেদের অভিজ্ঞতা ও পাসপোর্ট সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি পরে সংশ্লিষ্টদের সঙ্গে এসব বিষয় নিয়ে মতবিনিময় করেন এমদাদ হোসেন চৌধুরী।
এ সময় এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার আমলে পাসপোর্ট অফিসে দুর্নীতি দৌরাত্ম বেড়েছিল। বিএনপি সরকার আসার পর থেকে দুর্নীতি দৌরাত্ম কমতে থাকে। আজকে আমি কথা বলে যা বুঝতে পেরেছি মানুষ এখন আগের থেকে অনেক ভালো সেবা পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের হাত ধরে সকল দুর্নীতি বন্ধ হবে। এদেশে দুর্নীতি চলবে না। দেশকে আমরা সবাই মিলে সুন্দর সমৃদ্ধ করে তুলবে।’
পরিদর্শনের সময় পাসপোর্ট অফিসের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়েও আলোচনা হয়। সেবাগ্রহীতারা যাতে কোন ধরনের হয়রানি ছাড়াই সহজ, স্বচ্ছ ও দ্রুত পাসপোর্ট সেবা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মুর্শেদ আহমদ মকুল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দীন এবং মহানগর বিএনপির উপদেষ্টা মো. মোতাহার হোসেন (জিহাদ)।
হঠাৎ করে বিভাগীয় পাসপোর্ট অফিসে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি এবং সেবাগ্রহীতাদের সঙ্গে তাদের সরাসরি কথোপকথন সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করে।
সাধারণ মানুষের পাসপোর্ট সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান অভিজ্ঞতা ও ভোগান্তির বিষয়গুলো সরাসরি জানার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর