- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১-তম সম্মেলন সফল করার লক্ষ্যে ও হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং সম্মেলনে সর্বস্তরের শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানিয়ে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নগরীতে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রচার মিছিলটি নগরীর জালালাবাদ পার্কের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১-তম সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ জসিম উদ্দিন, সভা পরিচালনা করেন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ইমান আলী।
বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আনু মিয়া, কার্যকরী কমিটির সভাপতি মো. ছাদেক মিয়া, প্রচার সম্পাদক রাশেদ আহমদ ভূইয়া, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক মিয়া, আম্বরখানা আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি আবজাল হোসেন বোরহান, ১১তম সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সুনু মিয়া সাগর, আবুল কালাম, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি আলিম উদ্দিন, জিন্দাবাজার আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক মো. নাঈম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন হোটেল-রেস্তোরাঁ খাতে কর্মরত শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও আইনানুগ সুযোগ-সুবিধা প্রতিষ্ঠার জন্য সংগঠনকে আরও সুসংহত ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
শ্রমিকদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়েই শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকরা কম মজুরি, অনিরাপদ কর্মপরিবেশ, দীর্ঘ কর্মঘণ্টা এবং শ্রম আইনে স্বীকৃত বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। এসকল সমস্যা মোকাবিলায় শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি ছাড়া বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে মীর মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফল করতে নগরীর সর্বস্তরের হোটেল-রেস্তেরাঁ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।
তিনি শ্রমিকদের নিজ নিজ কর্মস্থল থেকে সম্মেলনে অংশগ্রহণের আহবান জানান এবং সম্মেলনকে ঐক্যবদ্ধভাবে সফল ও স্বার্থক করে তোলার প্রত্যয় ব্যক্ত করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য যে, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, বিকেল ৩টা ৩০ মিনিটে, ২ নম্বর বার লাইব্রেরি হল, সিলেট জেলা আইনজীবী সমিতি, জজ কোর্ট, সিলেট-এ অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর