শিরোনামঃ-

» ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫. সেপ্টেম্বর. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
‘যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি’ শ্রীকৃষ্ণের অমিয় সেই বানীকে সামনে রেখে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর সিলেট আয়োজন করে শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল ১০টায় চিত্রাঙ্কনের প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা ঘটে।

Manual8 Ad Code

চিত্রাঙ্কন অনুষ্ঠিত হয় ছাতক মন্ডলীভোগ বি. কম এর বাসায়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি পুলিন রায়।

আরো উপস্থিত ছিলেন, অজিত রায় ভজন ও রন্টু আচার্য।

Manual5 Ad Code

অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত গীতা শ্লোক প্রতিযোগিতা ও অভিভাবকদের উপস্থিত প্রশ্ন উত্তর পর্ব।

ছাতক মন্ডলীভোগ রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয় সপ্তক সংগীত বিদ্যালয়ের (ছাতক) ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠান।

সকাল ১১.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত গীতা শ্লোক। এতে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত। সে সময় বিচার কার্যে ছিলেন, পুলিন রায়,অজিত রায় ভজন ও বিমল কর।

পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, সপ্তক সংগীত বিদ্যালয়ের পরিচালক অমরেশ সরকার সঞ্জু।

সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমেই শ্রীকৃষ্ণের জীবন নিয়ে প্রবন্ধ পাঠ করে অতশি ঋষি। দলগত আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষরের ছাতক শাখার আবৃত্তি শিক্ষার্থীরা।

Manual7 Ad Code

এর পর দল গত সংগীত পরিবেশন করে মেঠুসুর ছাতক।এর পর একক সংগীত পরিবেশন করে সপ্তক সংগীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তবলায় সংগত দেন, অমরেশ সরকার সঞ্জু।  শ্লোক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বীকৃতি দাস, দ্বিতীয় স্থান অর্জন করে সেঁজুতি ঘোষ ও তৃতীয় স্থান অর্জন করে প্রমা দাস।

প্রশ্ন উত্তর পর্বে ৫ জন বিজয়ীদের শ্রেষ্ঠতম স্থান অর্জনের প্রধান অতিথির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়।

বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, ছাতক গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার সভাপতি পিযুষ কান্তি ভট্টাচার্য, ছাতক উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরি দাস রায়, ছাতক রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি রবীন্দ্র কুমার দাস, ছাতক রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সভাপতি মহন্ত রায়,  ছাতক সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী ও লিটন দাস ।

চিত্রাঙ্কন (ফলের ঝুড়ি) প্রতিযোগিতায় ক বিভাগে ১ম স্থান অর্জন করে  নবনীতা দাশ,২য় স্থান অর্জন করে আয়ুশী ঘোষ, ৩য় স্থান অর্জন করে অস্মিকা দাশ মেঘন।

খ বিভাগে ১ম স্থান অর্জন করে তৃনা পাল, ২য় স্থান অর্জন করে মৃন্ময়ী রায়, ৩য় স্থান অর্জন করে হৃদান সিংহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন সকল শিশু কিশোরদের নিজ ধর্মচর্চা করা কর্তব্য এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করা পারিবারিক দ্বায়িত্বের মধ্যে পড়ে।এ প্রজন্ম নিজ ধর্ম চর্চা করলে আগামী প্রজন্মও এই শিক্ষায় অনুপ্রেরণায় অনুপ্রাণিত হবে।

উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে মুক্তাক্ষরের সদস্য অর্নব কর এবং অতিথিদের হতে শ্রীমদ্ভাগবত গীতা উপহার হিসেবে প্রদান করেন, অমরেশ সরকার সঞ্জু।

অনুষ্ঠানে আমন্ত্রিত সংগঠন মেঠু সুর’কে সম্মাননা ক্রেস্ট প্রাদন করা হয় ও সংগঠনের পরিচালকে উত্তরীয় পরিয়ে গীতা প্রদান করা হয়।

Manual2 Ad Code

সব শেষে সিলেট থেকে যাওয়া অভিভাবক ও মুক্তাক্ষরের সন্তানের প্রতি পরিশ্রমী মাদের উত্তরীয় পরিয়ে অভিনন্দন জ্ঞাপন করা হয়।

বেলা দেড়টায় সকল শিক্ষার্থীদের ও অভিভাবকদের ছোট্ট আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930