- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
- জ্বালানি সংকট উত্তরণে দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- ব্রাইট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী
- জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
- ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন
- ওসমানী মেডিকেলে এনডিএফ’র সীরাত কনফারেন্স
» সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ
প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ এক কর্মকর্তার হাতে এক প্রবাসী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
সবার সামনে পর্তুগাল প্রবাসী ওই যুবকের দুই গালে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের চড় মারার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইদ্রিছ আলী এবং সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া এ প্রতিবাদ জানান।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে দিনরাত কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতির মূল চাকা সচল রাখছেন।
অথচ নিজ দেশে সরকারি সেবা নিতে এসে সরকারি দপ্তরগুলোতে প্রবাসীদের পদে পদে এভাবে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার হাতে প্রবাসী যুবকের প্রহৃত হওয়ার ঘটনা প্রবাসীদের অধিকার, মর্যাদা ও সম্মানের ওপর সরাসরি আঘাত।
প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
প্রবাসীদের ওপর এমন অমানবিক আচরণে জড়িত দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তাদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
একই সাথে সরকারি অফিসগুলোতে প্রবাসীদের হয়রানি ও হেনস্তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষায় আগামীতে কঠোর কর্মসূচির নেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪ বার
সর্বশেষ খবর
- শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক
- সিলেট সফরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই
- সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন
- সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
- ছাতকে পুলিশের অভিযানে ইয়াবা সহ ৩ জন বিভিন্ন মামলার আরো ৪ আসামী গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর