- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও এসএমই ঋণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে “সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সিলেটের তালতলাস্থ বাংলাদেশ ব্যাংকের হলরুমে সমন্বয় ও নেতৃত্বদানকারী ট্রাস্ট ব্যাংক পিএলসি সহ সিলেট জেলার ২০টি ব্যাংকের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
তিনি বলেন, বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে নারী উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারী উদ্যোক্তারা এসএমই খাতের অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, তাঁদের বলিষ্ঠ অংশীদারিত্বের মাধ্যমে দেশের এসএমই খাত আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, নারীদের অগ্রযাত্রায় সহায়তা করতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগিতায় নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন বিশেষায়িত ঋণ স্কিমের মাধ্যমে অর্থায়নের সুযোগ সৃষ্টি করছে।
এর মাধ্যমে তাঁদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং অধিকতর স্বাবলম্বী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান ও আব্দুস সালাম মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ট্রাস্ট ব্যাংক পিএলসির এসএমই বিভাগের প্রধান সাদাত আহমেদ খান।
প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলার ২০টি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের এসএমই ঋণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি জেলার উদীয়মান ৪৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন এবং ব্যাংকিং ও ঋণ সুবিধা গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


