শিরোনামঃ-

» আলোকিত জাতি গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম : উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
লিডিং ইউনিভার্সিটির উপাচার্য (ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, সাংবাদিকতা একটি কঠিন কাজ।তথ্য উপাত্তের মাধ্যমে যে সংবাদ পরিবেশন করা হয় তা নিয়ে গভর্নমেন্টের অনেক সিদ্ধান্ত নিতে হয়। তথ্য উপাত্ত যদি নির্ভূল না হয় তাহলে সেটা আমাদের জন্য বিপদ নিয়ে আসতে পারে।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বুধবার (২সেপ্টেম্বর) বিকেলে দৈনিক আলোকিত সিলেটের দেড় যুগ (দীর্ঘ ১৮ বছর) পেরিয়ে ১৯ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিকতা পেশার মাধ্যমে সত্য জিনিস যেন বের হয়।তাই এখানে রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে কাজ করতে হবে।

প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিগত দিনে একটি ন্যারেটিভ তৈরি হয়েছিল যে, টিকে থাকতে হলে এটি সমর্থন করতে হবে,ওই দল সমর্থন করতে হবে।

তিনি বলেন, ঐসময় আমরা আমাদের বিবেককে পর্যন্ত বিক্রি করে দেয়ার ফলে জাতীয় জীবনে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়।

Manual4 Ad Code

তিনি দৈনিক আলোকিত সিলেটকে ধন্যবাদ জানিয়ে বলেন,এটি সত্যি সত্যিই প্রশংসনীয় যে, একটি গণমাধ্যম দেড় যুগেরও বেশি সময় ধরে কাজ করছে, জনজীবনে প্রভাব রাখছে।

তিনি অনলাইনের মাধ্যমে সাংবাদিকতা ছড়িয়ে পড়ার কথা তুলে ধরে বলেন, আলোকিত সিলেট অনলাইন ও প্রিন্ট উভয় মাধ্যমে কাজ করছে তা প্রশংসার দাবি রাখে।

প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিকতায় অনেক ঝুঁকি নিতে হয়।পরিশ্রম করে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়। যা অন্য কোন প্রফেশনে নাই।এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সুতীব্র ইচছা শক্তির প্রয়োজন।

তিনি আলোকিত জাতি গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম উল্লেখ করে বলেন, দৈনিক আলোকিত সিলেট গণমানুষের কল্যাণে কাজ করুক এই প্রত্যাশা করছি।

Manual4 Ad Code

দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক আফতাব চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. সিরাজুল হোসেন আলমগীর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যনির্বাহী সদস্য পারভেজ আহমদ ও আবু সাঈদ, এনসিপি সিলেট জেলার জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমশক্তির কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু।

Manual6 Ad Code

দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার আমির উদ্দিনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দৈনিক সুরমা মেইল এর  চীফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলাম, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার মো. আলমগীর আলম, সিনিয়র ফটো সাংবাদিক .দুলাল হোসেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শমসের আলম, ব্যবসায়ী কাওসার আহমদ, দৈনিক শুভ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার নাহিদ আহমদ, মধুবন সুপার মার্কেট এর ব্যবসায়ী মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী, মধুবন সুপার মার্কেটের ম্যানেজার সাজ্জাদুর রহমান শিমুল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার শেখ জাবেদ আহমদ , সিলেটের খবর২৪.কম এর সহকারী সম্পাদক মাজহারুল ইসলাম সাদী, বার্তা সম্পাদক ইকবাল আহমদ,আয়কর আইনজীবী সাঈদুর রহমান, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, আইওনটিভির ক্যামেরা পার্সন খায়রুল আলম রাফসান প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ও তাঁদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১১২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930