- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে : পুলিশ কমিশনার
প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেটে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপনে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় সিলেট মহানগর সার্বজনীন জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, ইসকন সিলেট মন্দিরের নেতৃবৃন্দ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম বলেন, “সুষ্ঠুভাবে জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে-এই প্রচেষ্টা আমাদের থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা ও অন্যান্য ধর্মীয় কর্মসূচিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে।”
তিনি বলেন, “ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির। আয়োজকদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।
শোভাযাত্রার সময় ট্রাফিক ব্যবস্থাপনা সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।”
মতবিনিময় সভায় আয়োজকেরা জানান, আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় ইসকন সিলেট মন্দির থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা শুরু হবে।
শোভাযাত্রাটি রিকাবীবাজার, লামাবাজার হয়ে মির্জাজাঙ্গালে গিয়ে সার্বজনীন জন্মাষ্টমী পরিষদের শোভাযাত্রার সঙ্গে যুক্ত হবে। এরপর নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই পথে ইসকন সিলেট মন্দিরে ফিরে শোভাযাত্রা শেষ হবে।
শোভাযাত্রা শেষে ইসকন সিলেট মন্দিরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাতে ১২টায় শ্রীকৃষ্ণের জন্মক্ষণ উপলক্ষে মহাভিষেক অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর শনিবার ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে অভিষেক, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় সিদ্ধ মাধব দাস বলেন, “সিলেটে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জন্মাষ্টমী উদ্যাপন করতে আমরা প্রস্তুতি নিয়েছি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবারের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”
সভায় জন্মাষ্টমীর বিভিন্ন কর্মসূচি, শোভাযাত্রার রুট, নিরাপত্তা ও যানবাহন চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


