- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল
- যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
» নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
প্রকাশিত: ৩০. আগস্ট. ২০২৬ | রবিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন অঞ্চলের মানুষ যত বেশি শিক্ষিত হবে, সেই অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিও তত বেশি হবে।
তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, আজকের অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী শিক্ষার্থীর উপস্থিতি আমাকে আশাবাদী করেছে।
নারীশিক্ষার প্রসার ছাড়া একটি দেশ ও সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাঁদের সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে আসছি।
প্রাথমিক শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের শিক্ষা সহজলভ্য করা এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নারীরা শুধু শিক্ষার্থী হিসেবে নয়, পরিবার ও সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
একজন শিক্ষিত নারী একটি শিক্ষিত ও সচেতন পরিবার গড়ে তুলতে পারেন। তাই নারীশিক্ষায় বিনিয়োগ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করতে রাষ্ট্রকে আরও বেশি গুরুত্ব দিতে হবে।
শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দ এবং শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে।
সিসিক প্রশাসক কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
স্কুল ও কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন, সাবেক অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, সিসিকের সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন এবং এলাকার বিশিষ্ট মুরব্বি আজাদ মিয়া ও এমদাদ হোসেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪১ বার
সর্বশেষ খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর