শিরোনামঃ-

» কালীঘাট শাহচট সড়কে ঢালাইয়ের কাজ উদ্বোধন

প্রকাশিত: ১১. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual7 Ad Code

সিলেট নগরীর কালীঘাট শাহচট সড়কের ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এ কাজের উদ্বোধন করেন।

Manual1 Ad Code

উদ্বোধনকালে সিসিক প্রশাসক বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো উন্নত ও চলাচলের উপযোগী করতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সড়কগুলো সংস্কার ও উন্নয়ন করা হবে।

তিনি বলেন, কালীঘাট এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সড়কের উন্নয়ন করা হচ্ছে। কাজের মান যথাযথভাবে বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।

Manual4 Ad Code

সিসিক প্রশাসক আরও বলেন, উন্নয়নকাজ বাস্তবায়নে ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কাজ চলাকালে যাতে মানুষের দুর্ভোগ কম হয়, সেদিকেও বিশেষ নজর দিতে হবে।

Manual7 Ad Code

এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, ঠিকাদার শহিদুর রহমান সানিসহ কালীঘাট এলাকার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31