শিরোনামঃ-

» বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতা সুহেল রানার বিরুদ্ধে

প্রকাশিত: ০৪. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর কদমতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ম-নীতি উপেক্ষা করে ও কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিআরটিসির ব্যানার ব্যবহার করে বাস কাউন্টার পরিচালনার অভিযোগ উঠেছে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াত নেতা মো. সোহেল রানার বিরুদ্ধে।

Manual7 Ad Code

বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিআরটিসির দাপ্তরিক চিঠি অনুযায়ী, সিলেট কদমতলীস্থ প্রধান কাউন্টার থেকে চট্টগ্রাম, কুমিল্লা, সোনাপুর ও ময়মনসিংহসহ দেশের সবকটি রুটে টিকিট বিক্রি ও সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি নিয়োগ ও চুক্তি সম্পাদন করা হয়েছে।

সরকারি তথ্যমতে, এর আগে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে কদমতলী কাউন্টারের সাবেক পরিচালক মো. আলীম উদ্দিন ২০২৪ সালের ৫ আগস্ট পর আত্মগোপনে চলে যান।

Manual3 Ad Code

এরপরই কোন ধরনের অনুমোদন ছাড়া জবরদখল করে কাউন্টারটির পরিচালনা শুরু করেন জামায়াত নেতা সোহেল রানা।

পরবর্তীতে বিআরটিসি কর্তৃপক্ষ আলীম উদ্দিনের প্রতিনিধিত্ব বাতিল করে দেলোয়ার হোসেন চৌধুরীকে নতুন প্রতিনিধি হিসেবে অনুমোদন দেয়।

কিন্তু বৈধ প্রতিনিধি হিসেবে দেলোয়ার হোসেন মূল কাউন্টারের দায়িত্ব নেওয়ার পরও সোহেল রানা কোনো অনুমতি ছাড়াই পাশাপাশি পৃথক কাউন্টার বসিয়ে বিআরটিসির ব্যানার ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে পরিচালিত এই কাউন্টারটি বন্ধ করার জন্য সোহেল রানাকে একাধিকবার মৌখিকভাবে নির্দেশ দেওয়ার পাশাপাশি দাপ্তরিক পত্রও প্রদান করা হয়।

তবে সরকারি আদেশ অমান্য করে তিনি বেআইনিভাবে টিকিট বিক্রি অব্যাহত রেখেছেন।

Manual2 Ad Code

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে বিআরটিসি সিলেট বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন ও ট্রেনিং) মো. রোকনুজ্জামান দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত চিঠি দিয়েছেন।

চিঠিতে বিআরটিসির নিয়ম-শৃঙ্খলা রক্ষা এবং কদমতলী বাস টার্মিনালে অবৈধভাবে পরিচালিত ওই কাউন্টারটি অবিলম্বে বন্ধে প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

Manual3 Ad Code

বিষয়টি নিয়ে স্থানীয় পরিবহন সেক্টর ও সাধারণ যাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অবৈধ কাউন্টার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও বিআরটিসি প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031