- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত
- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী
- বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
- এনসিপির প্রেস ব্রিফিংয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা
- নজরুল একাডেমী সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন
» নজরুল একাডেমী সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন
প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৬ | বুধবার
সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক জুলকারনাইন
নিউজ ডেস্কঃ
সিলেটে উৎসবমুখর পরিবেশে নজরুল একাডেমী সিলেট-এর বিশেষ সাধারণ সভা এবং আগামী ৩ বছরের মেয়াদে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী কার্যালয়ে সংগঠনটির আহ্বায়ক বদরুজ্জামান সেলিম-এর সভাপতিত্বে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নজরুল একাডেমী সিলেটের উপদেষ্টা নাসিম হোসেইন, একাডেমির প্রিন্সিপাল হিমাংশু বিশ্বাস, বাচিকশিল্পী খসরুজ্জামান খসরু, সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য এবং অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। তাঁরা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি।
নজরুলের কালজয়ী সৃষ্টি ও আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল একাডেমী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন গঠিত এই কমিটি নজরুল চর্চাকে বেগবান করার পাশাপাশি সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ, গতিশীল ও মুখরিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ-কে সভাপতি, দৈনিক সিলেটের ডাকের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক-কে সিনিয়র সহ-সভাপতি এবং বিশেষ্য ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ জুলকারনাইন-কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৬১ সদস্য বৈশিষ্ট্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ট্রেজারার মো. আমিনুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, মদনমোহন কলেজের অধ্যাপক লে. মনিরুল ইসলাম, জাতীয় মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি আশরাফ গাজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু নিহার রঞ্জন দাস, মিলাদ বড় ভূঁইয়া, তাজউদ্দীন আহমদ মাসুম, মোস্তফা কামাল পাশা মওদুদ, লোকমান আহমদ ও লিটন আহমদ। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির সমছু, যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ ও আলতাফ হোসেন সুমন, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান দ্বীপু ও ইফতেখার আহমদ চৌধুরী সানি, কোষাধ্যক্ষ আশরাফ আরমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক এসএম ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজন আহমদ সাজু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিঠু, সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক শাহান আল মাহমুদ খান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. শফিক নূর, পাঠাগার বিষয়ক সম্পাদক সোরেজ হোসেন, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক রোমাব আহমেদ রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা মুন্নি আক্তার, সম্মানিত সদস্য মো. বদরুজ্জামান সেলিম, অধ্যাপক মোহাম্মদ শফিক, সৈয়দ মিসবাহ উদ্দিন, মাহবুব কাদির শাহী, অধ্যক্ষ নিজামুদ্দিন তরফদার, অধ্যক্ষ ডক্টর দিদার চৌধুরী, খলিলুর রহমান খোকন, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সৈয়দ শাফেক মাহবুব, মাহবুবুল হক চৌধুরী, রেজওয়ান আহমদ, অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সেলিম আউয়াল, শামসুল বাসিত শেরো, আমিনুল ইসলাম বাবু, হানিফ আলম চৌধুরী, রায়হান হোসেন খান, অধ্যাপক আবু মুসা তারেক, এনামুল কুদ্দুস চৌধুরী, ফয়সাল ইউসুফ, শামসুল আহমদ সাঈদ, এম. টি. জাহেদ, এম এইচ জামিল, জুবায়ের আহমদ জুবের, সি এম আব্দুল্লাহ আরিফ, মাজহারুল ইসলাম মেনন, এ টি এম বেলায়েত হোসেন ও ফারুক হাসান।
অনুষ্ঠানে জাতীয় সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করেন একাডেমিক শিক্ষার্থীরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার
সর্বশেষ খবর
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর