- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
» সিলেট জেলা কর আইনজীবী সমিতির শোকসভা
প্রকাশিত: ২২. জুলাই. ২০২৬ | বুধবার
ইয়াছিনুল হক ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র : সৌমিত্র কুমার ভৌমিক
নিউজ ডেস্কঃ
কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক বলেছেন, মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিনুল হক ছিলেন, সিলেট কর আইনজীবী সমিতির এক উজ্জ্বল নক্ষত্র।
সততা, পেশাদারিত্ব এবং আইনি সেবায় তাঁর অবদান সিলেট অঞ্চলের কর ব্যবস্থাপনায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
একজন সফল আইনজীবী হিসেবে আয়কর ব্যবস্থাকে গতিশীল করতে এবং রাজস্ব আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সমিতির হলরুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির সদস্য প্রয়াত অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিনুল হকের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট-এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো. খায়রুল আলমের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার মো. গোলাম কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আইন পেশায় তিনি যে আদর্শ ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা তরুণ ও নতুন আইনজীবীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর অকাল প্রয়াণে আমরা একজন দক্ষ ও গুণী আইনজীবীকে হারালাম, যার ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন।
স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট।
শুরুতে প্রয়াত অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিনুল হকের স্মরণে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, আয়কর আইনজীবী মো. কামাল আহমদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন, সদস্য অ্যাডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার, আয়কর আইনজীবী সদরুল হাসান চৌধুরী, মরহুম ইয়াছিনুল হকের সহধর্মিনী গোলাপগঞ্জ উপজেলার লালনগর হেকিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ত্ব্যায়েবা ইয়াসমিন।
শোকসভায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, আয়কর আইনজীবী মো. নিজাম উদ্দিন খান।
শোকসভায় তাঁর কর্মময় জীবন, পেশাগত সততা ও কর আইনজীবী সমিতিতে দেওয়া অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন, উপস্থিত নেতৃবৃন্দ ও আইনজীবী সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৬ বার
সর্বশেষ খবর
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর