শিরোনামঃ-

» বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানো দরকার

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৬ | সোমবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আধুনিক তথ্যপ্রযুক্তির এই সময়ে যে কোনো বিষয়ে স্বচ্ছতা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রযুক্তির ভালো এবং খারাপ ২টি দিকই থাকে। খারাপ দিকটা যাতে কেউ ব্যবহার করতে না পারে সে ব্যাপারে প্রতিরোধের একটা ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়।

এ বিষয়টা চিন্তা করেই চলছে সারা দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল কোম্পানিগুলোর সিম পুনঃনিবন্ধনের প্রক্রিয়া। সিম পুনঃনিবন্ধনের সময়সীমার পর অনিবন্ধিত সিম বন্ধ করা হলে মোবাইলের মাধ্যমে সংঘটিত অপরাধের মাত্রা কমে যাবে।

Manual3 Ad Code

তবে সারা দেশে মোবাইল কোম্পানিগুলোর বিক্রয়কৃত সিমের সংখ্যা ১০/১২ কোটি হবে। এপর্যন্ত ৬/৭ কোটি সিমের নিবন্ধনের কথা শোনা যায়। বাকি প্রায় ৬ কোটি সিমের নিবন্ধন এখনো হয় নাই।

Manual3 Ad Code

তাই উল্লিখিত সময়ের মধ্যে বাকি সিমগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হবে না। এবং আগামী ৩০ এপ্রিলের পরে অনিবন্ধিত সিম বন্ধ করে দেওয়া হলে প্রায় কয়েক কোটি সিমের গ্রাহক ঐ সিম আর ব্যবহার করতে পারবেন না।

Manual5 Ad Code

যেহেতু বর্তমানে সিম নিবন্ধনের দোকানগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ ভিড় লক্ষ করা যায়, তাই অন্তত আরো এক মাস সিম পুনঃনিবন্ধনের সময় বৃদ্ধি করা হোক।

Manual3 Ad Code

তাছাড়া যে সমস্ত সিম দীর্ঘ দিন ব্যবহার না করার ফলে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, সে সমস্ত সিমও পুনঃনিবন্ধন করে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930