শিরোনামঃ-

» সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

প্রকাশিত: ১১. জুলাই. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শরফ উদ্দিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, শরফ উদ্দিন খসরু ছিলেন একজন অভিজ্ঞ ও জনবান্ধব রাজনৈতিক নেতা।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু সিলেটের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম, সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাআলা যেন তাঁদের এই শোক সইবার শক্তি দান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31