শিরোনামঃ-

» লায়েছ আহমদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

প্রকাশিত: ২৭. জুন. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
শনিবার (২৭ জুন) এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, লায়েছ আহমদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী।
দলের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে বিএনপি একজন পরীক্ষিত ও ত্যাগী নেতাকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার রুহের শান্তি প্রার্থনা করেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন-এই প্রার্থনা করছি।

এই সংবাদটি পড়া হয়েছে ১১০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31