- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
» শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পেশাজীবী পরিষদ জেলা ও মহানগরের দোয়া ও ফল বিতরণ
প্রকাশিত: ২৭. জুন. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মৌসুমী ফল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ সিলেট জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে শনিবার (২৭ জুন) বাদ জোহর সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের গঙ্গানগরস্থ রহিমা মাদ্রাসা ও এতিমখানায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গঙ্গানগর মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোর্সেদ আহমদ মুকুল।
জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সিলেট জেলা শাখার আহ্বায়ক মনজুর আহমদের সভাপতিত্বে এবং মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সাজেদুল ইসলাম সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক এম এ মালেক এবং সিলেট জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমেল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মোর্সেদ আহমদ মুকুল বলেন, শীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার।
তাঁর আদর্শ ও দেশপ্রেমকে বুকে ধারণ করে বর্তমান স্বৈরাচারমুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে পেশাজীবী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর পেশাজীবী পরিষদের সদস্য সচিব ফরহাদ আহমদ, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, সদস্য আনছার উদ্দিন সহ জেলা ও মহানগর জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতের পর মাদ্রাসার এতিম ও সমবেত শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৭ বার
সর্বশেষ খবর
- আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.) : সিসিক প্রশাসক
- সব অন্যায়ের বিরুদ্ধে তরুণদের সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে : মাওলানা আসআদ উদ্দিন
- ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর