- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সিলেটে ‘ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠিত
- লায়েছ আহমদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড দ্বিজেন সোমের ২৩তম মৃত্যুবার্ষিকীতে এনডিএফ’র শ্রদ্ধাঞ্জলি
- সদরে জমিয়ত আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের কঠিন হুঁশিয়ারি সিলেট মহানগর যুব জমিয়তের
- সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি চাকরি রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবি
- আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : খন্দকার মুক্তাদির
- শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে পেশাজীবী পরিষদ জেলা ও মহানগরের দোয়া ও ফল বিতরণ
- সিলেটে মিডওয়াইফদের নিয়ে এফআইভিডিবির কর্মশালা
- সিলেটে কৃষক ও নারী উদ্যেক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
- সিলেট জেলা জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন
» সিলেটে মিডওয়াইফদের নিয়ে এফআইভিডিবির কর্মশালা
প্রকাশিত: ২৭. জুন. ২০২৬ | শনিবার
মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নাই
নিউজ ডেস্কঃ
সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে সিলেটে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সিলেটের খাদিমপাড়াস্থ এফআইভিডিবি মিডওয়াইফারি ইনস্টিটিউটের হলরুমে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মিডওয়াইফদের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যের কীল ইউনিভার্সিটি এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) যৌথভাবে কর্মশালার আয়োজন করে।
ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত ট্রান্সন্যাশনাল এডুকেশন (টিএনই) অংশীদারত্ব কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় স্বাস্থ্যখাতের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার স্বাস্থ্য-সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনে দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিরাপদ ও স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে হলে মিডওয়াইফদের আধুনিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং মানসম্মত সেবা প্রদানের সক্ষমতা অর্জন করতে হবে।
দক্ষ মিডওয়াইফই মাতৃ ও নবজাতকের মৃত্যুহার কমাতে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এ লক্ষ্য অর্জনে নিয়মিত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
এ জন্য তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রমাণভিত্তিক সেবাচর্চা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় প্রেজেন্টেশন প্রদান করেন, কিল ইউনিভার্সিটির ইউকের সিনিয়র ডেপুটি ডিরেক্টর অব এডুকেশন অ্যান্ড ফেলো ডা. নাজিম আলী এবং এফআইভিডিবির লাইভলিহুড ইনভেস্টমেন্ট প্রোগ্রামের ডিরেক্টর মো. ফাহিম সারওয়াত।
দ্বিতীয় পর্বে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ধাত্রীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচনার সূচনা করেন ডা. আমিনুর রহমান শাহীন।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল রেনুয়ারা আক্তার, আল-আমীন নার্সিং কলেজের প্রিন্সিপাল শিউলী আক্তার, সীমান্তিক কলেজের প্রিন্সিপাল পিংকী চৌধুরী, সিলেট নার্সিং কলেজের ইন্সট্রাক্টর রোকেয়া খাতুন এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির জেনারেল সেক্রেটারি হাসনা আক্তার।
লার্নিং মেথড উপস্থাপন করেন, কোর্স কো-অর্ডিনেটর শারমিন বেগম, ইন্সট্রাক্টর কণা নাথ রায়, মনিকা দাস এবং মিডওয়াইফারি ইন্সট্রাক্টর প্রনামিকা তাতী।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেটের উপ-পরিচালক মো. নিয়াজুর রহমান, সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ, আইসিডিডিআর.বির বিজ্ঞানী ডা. আমিনুর রহমান এবং এফআইভিডিবির আইএফএসপির ডিরেক্টর রুহেল কবীর।
উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার মো. আশফাক হোসেন, প্রিন্সিপাল ইলা রানী দেব এবং এফআইভিডিবির প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার।
আয়োজকরা জানান, কিল ইউনিভার্সিটি ও এফআইভিডিবির এই যৌথ উদ্যোগ দেশে মিডওয়াইফারি শিক্ষা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি কর্মশালাটি সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করেছে এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫ বার
সর্বশেষ খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে সিলেটে ‘ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠিত
- লায়েছ আহমদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড দ্বিজেন সোমের ২৩তম মৃত্যুবার্ষিকীতে এনডিএফ’র শ্রদ্ধাঞ্জলি
- সদরে জমিয়ত আল্লামা উবায়দুল্লাহ ফারুকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের কঠিন হুঁশিয়ারি সিলেট মহানগর যুব জমিয়তের
- সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি চাকরি রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর