শিরোনামঃ-

» মুজিবুর রহমান ফরিদ এর জীবন সংগ্রাম শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা জোগাবে : বাসদ

প্রকাশিত: ২৭. জুন. ২০২৬ | শনিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
বাসদ হবিগঞ্জ জেলা কমিটির সদস্য, সাবেক সমন্বয়ক এবং চুনারুঘাট উপজেলা কমিটির সদস্য সচিব প্রয়াত কমরেড মুজিবুর রহমান ফরিদ  স্মরণে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শোকসভা অদ্য শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. আবুল কাশেম, বাসদ সিলেট জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা ও সহ সভাপতি জহর সিংহ, বাসদ বর্ধিত ফোরামের সদস্য আয়কর আইনজীবী মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সভাপতি শহিদ আহমদ, চা শ্রমিক ফেডারেশন আহ্বায়ক হৃদয় লোহার, সংগ্রাম পরিষদের সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ প্রমূখ।

শোকসভার শুরুতে কমরেড মুজিবুর রহমান ফরিদ এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Manual6 Ad Code

শোকসভায় বক্তারা বলেন, কমরেড মুজিবুর রহমান ফরিদ পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা ভেঙে কৃষক-শ্রমিক শ্রেণির নেতৃত্বে শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষার সারা জীবন লড়াইয়ের ময়দানে ছিলেন।

Manual1 Ad Code

তাঁর প্রয়াণে দল একজন নিবেদিত প্রাণ, দৃঢ় চিত্তের লড়াকু কমরেড হারাল, এলাকাবাসী হারিয়েছেন একজন অন্যায়ের প্রতিবাদী সাহসী মানুষকে।

বক্তারা বলেন, কমরেড মুজিবুর রহমান ফরিদের বিপ্লবী জীবনের সংগ্রাম, দায়িত্বশীলতা ও আদর্শিক চেতনা, শ্রমজীবী মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য আগামী দিনে কৃষক-শ্রমিক, মেহনতি মানুষের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা জোগাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31